×

অপরাধ

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শিবির নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:১৬ পিএম

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শিবির নেতা

ছবি: সংগৃহীত

ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসামে উদ্ধার হওয়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) বিকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জিসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ সুপার বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান প্রধানকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় জিসান প্রধান আসামি। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

অভিযুক্ত জিসান প্রধান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি ছিলেন। 

এদিকে, অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী জিসান আহমেদকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

শনিবার (১৩ জুন) দুপুর ২ টার দিকে এস এম ফরহাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমরা তার সঙ্গে দেখা করতে পারিনি। তিনি গ্রেফতার অবস্থায় পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। 

তিনি বলেন, জিসানের বিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি। তার ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

লাকসামে আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেপ্তার

লাকসামে আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেপ্তার

ফের ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ফের ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরকে অব্যাহতি

মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরকে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App