×

অপরাধ

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:২৫ পিএম

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ঝটিকা মিছিল করার সময় রাজনৈতিক নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) মোহাম্মদপুরে কলেজগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, কবির, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন, আসাদ উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘রোববার সকালে রাজধানীর কলেজগেট এলাকায় মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।’

তিনি আরো বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App