×

অপরাধ

২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪২

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ  ২২ জন, লালবাগ বিভাগ  ২৮ জন, ওয়ারী বিভাগ  ৬০ জন, মতিঝিল বিভাগ  ৫২ জন, তেজগাঁও বিভাগ  ৯১ জন, মিরপুর বিভাগ  ১৯৩ জন, গুলশান বিভাগ  ৪১ জন, উত্তরা বিভাগ  ৪২ জন, গোয়েন্দা বিভাগ  ১২ জন, সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে ।

আরো পড়ুন: বারান্দার মাটি খুঁড়ে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক ১

অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩২৯১ পিস ইয়াবা, ১টি শটগান, ১টি প্রাইভেট কার, ১জন ভিকটিম, ১৫টি মোবাইল ও ১ জোড়া হ্যান্ডকাফ  উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-উদ্বেগ, অপসারণের দাবি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-উদ্বেগ, অপসারণের দাবি

‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’

রাশেদ খাঁন ‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’

আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App