×

ঢাকা

নরসিংদীতে মালিক-চালকের হাত-পা বেঁধে গরু বোঝাই ট্রাক ছিনতাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৯:৪৩ এএম

নরসিংদীতে মালিক-চালকের হাত-পা বেঁধে গরু বোঝাই ট্রাক ছিনতাই

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে গরু নিয়ে সিরাজগঞ্জ যাওয়ার পথে মালিক-চালককের হাত পা বেঁধে রেখে গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে ডাকাত দল। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় নরসিংদীর ইটাখোলা-গাজীপুর সড়কের পলাশ উপজেলার ঝালঘাটা মাস্টার বাজারের সামনে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনরা জানান, সিরাজগঞ্জ কামারখন্দ থানার চর বড়ধুল গ্রামের আসাদুল ইসলাম বেপারী সিলেট থেকে ট্রাকে করে ১৭টি গরু কিনে সিরাজগঞ্জের উদ্দেশ্য যাত্রা করে। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা। রাত সাড়ে ৩টার দিকে গরু বোঝাই ট্রাকটি নরসিংদীর পলাশ থানার ইটাখোলা-গাজীপুর সড়কের ঝালঘাটা মাস্টার বাজারের সামনের সেতুতে আসলে, সেখানে মিনি ট্রাক নিয়ে আগে থেকে ওৎ পেতে থাকা ১৪-১৬ জনের ডাকাত দল তাদের ট্রাকটি থামিয়ে পথ রোধ করে। সে সময় মো. শাহাদাত হোসেন ও ট্রাকে থাকা ড্রাইভারসহ ৪ জনকে হাত-পা বেঁধে শাহাদাতের কাছে থাকা নগদ ছয় লাখ ৭০ হাজার টাকা এবং গরু বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর ভাই শাহাজামাল বলেন, আমার ভাই আসাদুল ইসলামের প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকার গরু এবং আমার সঙ্গে থাকা নগদ ছয় লাখ ৭০ হাজার টাকা নিয়ে গরু বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। 

আরো পড়ুন: থানা থেকে লুট হওয়া অস্ত্রে চলছে ছিনতাই ও লুটতরাজ

এ বিষয়ে পলাশ থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানায় কর্মবিরতি চলছে জানিয়ে অবস্থানরত পুলিশ কর্মকর্তারা কোনো অভিযোগ নেননি। উল্টো তারা আমাকে বলেছেন, এখন আমাদের কাছে আসছেন কেন? আপনারা তো আমাদের শত্রু মনে করেন। পরে আমরা থানা থেকে এসে বিষয়টি নরসিংদীর দায়িত্বে থাকা সেনাবাহিনী, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে যোগাযোগ করি। তবে তাদের কাছ থেকেও কোনো ধরনের সহযোগিতা পাইনি।

এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সেই সঙ্গে গরুর বেপারী আসাদুল এবং ট্রাক চালক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের সহযোগিতা কামনা করেন।

বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় নরসিংদী আর্মি ক্যাম্পের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেনা কর্তৃপক্ষ বলেন, বিষয়টি আমরা শুনেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা সেটি দেখছেন। আমরা শুধু অভিযোগ নিচ্ছি। আপনার যদি বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়, সেজন্য আপনাকে নরসিংদী স্টেডিয়ামে যেতে হবে। সেখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙে কথা বলে বিস্তারিত জানতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App