×

ঢাকা

পাচারের সময় ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

পাচারের সময় ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার

পাচারের সময় ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের নগরকান্দায় পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ চাল উদ্ধার করেন।

স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার তালমা বাজার থেকে ৩০ বস্তা চাল পাচারের উদ্দেশ্যে মহিলা রোড বাজারে যাওয়ার পথে সরকারি চাল দেখে স্থানীয় লোকজন আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় চালের বস্তা উদ্ধার করেন। 

আরো পড়ুন: সূত্রাপুরকে খাসমহালমুক্ত করে খাজনা আদায়ের দাবি

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ডিলারকে বরাদ্দ দেয়া হয়েছিল। পাচারের সময় ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া খাদ্য কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, তালমা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগমের চাল বলে জানতে পেরেছি। নগরকান্দা থানায় জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

অর্থমন্ত্রী বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App