×

জাতীয়

হাসিনা পাগলামি এখন ভারতকেও হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

হাসিনা পাগলামি এখন ভারতকেও হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

শেখ হাসিনার কর্মকাণ্ড এখন ভারতের জন্যও বিরক্তিকর পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনা এমন পাগলামি করছেন, যার পরিণতি এখন ভারতকেও সামলাতে হচ্ছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি যে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তা ভারতও উপলব্ধি করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকেও এখন উপলব্ধি করা যাচ্ছে, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ ও অসুবিধার মুখোমুখি হতে হয়।

পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, ওই ব্যক্তি সেখানে নানা ধরনের পাগলামি করছেন এবং উল্টাপাল্টা কথাবার্তা বলছেন, তখন তাকে বের করে দেওয়া যেমন কঠিন, তেমনি তার আচরণ সহ্য করাও বিরক্তিকর হয়ে ওঠে। বিষয়টি তখন বড় ধরনের সমস্যায় পরিণত হয়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, অপরাধীদের ক্ষেত্রে এক ধরনের নীতি অনুসরণ করা হচ্ছে, আর সাধারণ নাগরিকদের ক্ষেত্রে রয়েছে ভিন্ন নীতি।

তিনি বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ প্রত্যর্পণ। তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতও শেখ হাসিনার কর্মকাণ্ড বুঝতে পারছে এবং তাকে নিয়ে বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে। তার ভাষায়, শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ। দুই হাজার মানুষ হত্যার পরও তার কোনো অনুশোচনা নেই। তার কোনো রাজনীতি নেই, রাজনীতি অনেক আগেই শেষ হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী। নিজেদের ভূখণ্ডে এমন একজন সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ভারতও উপলব্ধি করতে পারছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাহিমের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মামলা, জুলাই ঐক্যের প্রতিবাদ

ফাহিমের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মামলা, জুলাই ঐক্যের প্রতিবাদ

হাসিনা পাগলামি এখন ভারতকেও হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনা পাগলামি এখন ভারতকেও হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদেশী মিশ্র ফল বাগান করে সাড়া ফেলেছেন এক শিক্ষার্থী, উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও

পঞ্চগড় বিদেশী মিশ্র ফল বাগান করে সাড়া ফেলেছেন এক শিক্ষার্থী, উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও

আখাউড়ায় ২৩৮ টন আমন ধান কিনবে সরকার, কেজি ৩৫ টাকা

আখাউড়ায় ২৩৮ টন আমন ধান কিনবে সরকার, কেজি ৩৫ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App