×

ঢাকা

লৌহজংয়ে গণপিটুনিতে ২ জন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

 লৌহজংয়ে গণপিটুনিতে ২ জন নিহত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বুধবার (০৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।এর আগে মঙ্গলবার (০৩ মার্চ) রাতে উপজেলার সাতঘড়িয়া এলাকার একটি ক্লিনিকে চুরি করতে গেলে জনতার হাতে আটক হন। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়।

নিহতরা হলেন— সাগর (৩২) ও সানারুল (৩৪)। তারা গোয়ালী মান্দ্রা বেদে সম্প্রদায়ের লোক।

জানা গেছে, মঙ্গলবার রাতে দুই চোর সাতঘড়িয়ার একটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়ে। স্থানীয়রা তাদের গণপিটুনি দিলে চুরির কথা স্বীকার করে।

বুধবার (৪ মার্চ ) সকালে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লৌহজং থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গণপিটুনির শিকার দুজন মারা গেছেন। হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী মাস থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

মীর শাহে আলম আগামী মাস থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App