×

ঢাকা

মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি

দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম

দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের রপ্তানিমুখী একটি পোশাক শিল্প কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে কারখানা সূত্রে জানা গেছে। রোববার (২৩ মার্চ ) দিবাগত রাত দেড়টার দিকে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতরা কারখানা থেকে আনুমানিক দেড় থেকে দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘিওর থানা, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওরের পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড নামের একটি কারখানায় উৎপাদিত পোশাক শতভাগ বিদেশে রপ্তানি করা হয়। গতকাল রাত দেড়টার দিকে ২০ থেকে ২২ জনের একটি ডাকাত দল মুখোশ পরে কারখানার ভিতরে অতর্কিত প্রবেশ করে প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে কারখানার বৈদ্যুতিক সাব–স্টেশনের তামার তার, মূল্যবান জিনিসপত্র ও কম্পিউটার লুট করে নিয়ে যায়।

সোমবার (২৩ মার্চ) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কারখানার ভিতরের সাব-স্টেশনসহ সিসিটিভি ক্যামেরা ও অফিস কক্ষও ভাঙচুর করা হয়েছে।

কারখানার কয়েকজন শ্রমিক জানান, ডাকাতেরা কারখানায় প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের ধারালো দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে ফেলেন। মুখোশধারী অবস্থায় তারা কারখানার মালামাল লুট করে নিয়ে চলে যায়।

পোশাক শিল্প কারখানার ব্যবস্থাপক মশিউর রহমান রাকিব দৈনিক ভোরের কাগজকে জানান, কারখানাটির সাব-স্টেশনে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাব-স্টেশনের তামার তারসহ মূল্যবান বিভিন্ন মালামাল ও কম্পিউটার নিয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য দেড় থেকে দুই কোটি টাকা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দৈনিক ভোরের কাগজকে জানান, এবিষয়ে সংবাদ পাওয়ার পর কারখানাটি পরিদর্শন করা হয়েছে। তবে, কারখানা কর্তৃপক্ষ ডাকাতির বিষয়ে লিখিত কোন অভিযোগ না করায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ইতিমধ্যেই এবিষয়ে তদন্ত শুরু হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি বাড়ালো যুক্তরাজ্য

সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি বাড়ালো যুক্তরাজ্য

আলোচনার গল্প বানোয়াট, ভয়ে পিছিয়ে গেছেন ট্রাম্প

ইরানি গণমাধ্যম আলোচনার গল্প বানোয়াট, ভয়ে পিছিয়ে গেছেন ট্রাম্প

মায়ের কথা মনে করে অঝোরে কাঁদলেন প্রতিমন্ত্রী নুর

মায়ের কথা মনে করে অঝোরে কাঁদলেন প্রতিমন্ত্রী নুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App