×

ঢাকা

থানা থেকে আসামির পলায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

থানা থেকে আসামির পলায়ন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা ইসমাঈল (৩০) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (৩০ মার্চ) আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিষয়টি প্রকাশ পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম। পলাতক আসামি ইসমাঈল আড়াইহাজার উপজেলার চরকমলাপুর এলাকার হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায়  ধারালো অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি ইসমাঈলকে (৩০) গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে পরবর্তীতে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ওসি স্যারের সাথে কথা বলেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, একটি মামলায় আসামিকে গ্রেফতার করার পর সোমবার বিকেলে অসাবধানতা বশত আসামি পালিয়ে যায়। এ ঘটনায় অভিযান চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App