×

ঢাকা

ফসলি জমি কাটায় অভিযান, ৩ জনের কারাদণ্ড

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

ফসলি জমি কাটায় অভিযান, ৩ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মানিকদহ চক এলাকায় একটি এস্কেভেটর দিয়ে মাটি কাটার কাজ এবং একটি ট্রলিতে মাটি পরিবহনের প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে আশরাফ আলী মোল্লার ছেলে মোঃ রনি মোল্লা (২৬)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাখন বিশ্বাসের ছেলে মোঃ মারুফ হোসেন (২৪) এবং আঃ ছাত্তারের ছেলে মোঃ লুৎফর রহমান (২৮)কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর এবং একটি ট্রলি জব্দ করে অকেজো করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় তাকে সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে ফসলি জমি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App