×

ঢাকা

এক লাখ কেজি ভেজাল মধু জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

এক লাখ কেজি ভেজাল মধু জব্দ

ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মধু উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি নকল মধু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয় এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামের কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে চিনি, রং, কৃত্রিম ফ্লেভারসহ বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে ভেজাল মধু তৈরি করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ জানান, উৎপাদিত ভেজাল মধু অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। অভিযানের সময় ভাড়া করা ওই বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জাম এবং প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়।

ঘটনায় কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানালে ম্যানেজারসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জরিমানা পরিশোধের পর তাদের মুক্তি দেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App