×

ঢাকা

সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:৫৯ পিএম

সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

ছবি : ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মতি বেপারীকে (৪৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মতি বেপারী উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত সবুর আলী বেপারীর ছেলে।

বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো। তিনি জানান, গত ৪ মে শিশুটির মা সিংগাইর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মঙ্গলবার (৫ মে) ওই মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেওঘাটা এলাকা থেকে মতি বেপারীকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় শিশুটির মাকে বিয়ে করেন মতি বেপারী। পরবর্তীতে ওই নারীর একটি কন্যাসন্তান জন্ম নেয়। অভিযোগ অনুযায়ী, গত ১ মে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মতি বেপারী শিশুটিকে ধর্ষণ করেন।

আরো পড়ুন : দ্বন্দ্ব মিটাতে এসে হত্যার শিকার যুবক

ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে বিষয়টি জানতে পারেন তার মা। প্রথমে শিশুটিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে অভিযান শেষের ঘোষণা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে অভিযান শেষের ঘোষণা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নবম পে-স্কেলে যেসব সুবিধা পাবেন পেনশনভোগীরা

নবম পে-স্কেলে যেসব সুবিধা পাবেন পেনশনভোগীরা

তিন শিশুকে বেত্রাঘাত ও জুতার মালা পরালেন শিক্ষক

স্কুলের গাছের আম খাওয়ার ‘শাস্তি’ তিন শিশুকে বেত্রাঘাত ও জুতার মালা পরালেন শিক্ষক

ফুয়েল কার্ডে নীলফামারীতে লার্নার লাইসেন্সে সাড়া

ফুয়েল কার্ডে নীলফামারীতে লার্নার লাইসেন্সে সাড়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App