×

ঢাকা

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:১৩ পিএম

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

ছবি: সংগৃহীত

পদ্মা নদী উত্তাল থাকায় এবং ঝড়ো বাতাসের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিরূপ আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার (৭ মে) রাত ১০টা ১০ মি‌নিটে নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে ফে‌রি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণবঙ্গ থেকে আসা নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পার হওয়ার অপেক্ষায় আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নি‌শ্চিত করে জানান, ‘দুর্ঘটনা এড়াতে রাত ১০টা ১০ মি‌নিট থেকে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হলে পুনরায় ফে‌রি চলাচল শুরু হবে। বর্তমা‌ন বহরে ছোট বড় ১৪টি ফেরি রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় জানা গেল

তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় জানা গেল

ভারতে বন্যা ও ভূমিধস, নিহত ৫৬

ভারতে বন্যা ও ভূমিধস, নিহত ৫৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App