×

ঢাকা

সংঘবদ্ধ হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৩২ পিএম

সংঘবদ্ধ হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংঘবদ্ধ হামলায় নজরুল ইসলাম (৫০) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় উজ্জ্বল নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত আড়াইটার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে।

এ সময় নিহতের স্ত্রী শাহানূর বেগমকে শ্বাসরোধ ও মারধর করে আহত করা হয়। তিনি বর্তমানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী শাহানূর বেগম জানান, গভীর রাতে ৪-৫ জনের মুখোশধারী ব্যক্তি বাড়ির সামনে এসে তার স্বামীর নাম ধরে ডাকাডাকি করেন। দরজা খোলার পর তারা ঘরে ঢুকে নজরুল ইসলামকে হাত-পা বেঁধে মারধর শুরু করেন। একপর্যায়ে তাকেও বেঁধে মারধর করা হয়।

তিনি আরও জানান, হামলাকারীরা ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তাদের চিনে ফেলায় তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে। এটি শুধুই ডাকাতির ঘটনা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুটি বিষয় সামনে রেখে তদন্ত চলছে। আশা করছি দ্রুত রহস্য উদঘাটন হবে।” আহত নারীর তথ্যের ভিত্তিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App