×

ঢাকা

গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যা।

রোববার (১৭ মে) সকালে উপজেলার বড় আলমদী শাউপাড়া এলাকার একটি নির্জন বাগান থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ সদস্য ফুলেছা বেগমের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাগানের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এলাকার কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও নিহতের পরিবার তা মানতে নারাজ। আশরাফুলের মা ফুলেছা বেগম অভিযোগ করেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, "ঘটনার আগে কয়েকজন বন্ধু ফোন করে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আমার ছেলে আত্মহত্যা করার মতো না, তাকে হত্যা করা হয়েছে।" তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

দুই মাসে ১০০ গজ বিলীন বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত মেহেদী

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App