×

ঢাকা

কারাগারে লাগবে না নগদ টাকা, মুন্সিগঞ্জে ‘ক্যাশলেস কারাগার’ চালু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:০৪ পিএম

কারাগারে লাগবে না নগদ টাকা, মুন্সিগঞ্জে ‘ক্যাশলেস কারাগার’ চালু

ছবি: সংগৃহীত

আধুনিক কারাব্যবস্থাপনার অংশ হিসেবে মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু হয়েছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ ও লেনদেন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে।

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তরের তথ্যমতে, আধুনিক এই ক্যাশলেস কারাব্যবস্থাপনায় আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন কারাগারে বন্দিদের অবস্থান শনাক্ত করা যাচ্ছে, অন্যদিকে বন্দি ওয়ার্ডগুলোতে ডিজিটাল পদ্ধতিতে সঠিক গণনা নিশ্চিত করা হচ্ছে।

এ ব্যবস্থায় বন্দিদের আত্মীয়-স্বজন কর্তৃক প্রদান করা অর্থ ভার্চুয়াল পদ্ধতিতে বন্দির হিসাবে জমা হবে। পরে আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ওই অর্থ ব্যবহার করতে পারবেন বন্দিরা।

কারা অধিদপ্তর আরো জানায়, নতুন এ ব্যবস্থার ফলে কারাগারে কোনো ধরনের নগদ অর্থের লেনদেন হচ্ছে না।

এতে বন্দিদের অবস্থান সহজে নিশ্চিত করার পাশাপাশি লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কারা ব্যবস্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি, বন্দিদের তথ্য ব্যবস্থাপনা সহজীকরণ এবং সেবার মান উন্নয়ন সম্ভব হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হওয়া এ কার্যক্রম দেশের কারা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App