×

ঢাকা

পুকুরে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল কৃষকের

এর আগে মারা গেছে তিন কুকুর

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম

পুকুরে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল কৃষকের

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে মাছ চাষ করা পুকুরের বিদ্যুতের তারে জড়িয়ে মামুন বিশ্বাস (২৭) নামের এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাখু বিশ্বাসের ছেলে। মামুনের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।

থানা সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের জাহিদ শিকদারের ৮ পাখি (৮ বিঘা) জমির ওপর পুকুর রয়েছে। ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেন বোয়ালমারী পৌরসভার আধারকোটা গ্রামের বিশ্বজিৎ সরকার। পুকুরের মাঝে বাঁশের সঙ্গে বিদ্যুতের লাইন দিয়ে আলোর ব্যবস্থা করেন তিনি।

ওই বাঁশ খাড়া রাখার জন্য জিআই তার দিয়ে টানানো হয়। ওই জিআই তারে দীর্ঘদিন ধরে কারেন্ট হওয়ার কারণে গত এক মাসে জিআই তারে জড়িয়ে তিনটি কুকুর মারা যায়। পুকুরের দায়িত্বরতদের বিষয়টি বারবার স্থানীয়রা জানালেও তারা কোনো গুরুত্ব দেননি।

এদিকে বৃহস্পতিবার সকালে মামুন বিশ্বাস মাঠ থেকে ঘাস কেটে পুকুরের পাড় দিয়ে বাড়ি ফেরার পথে জিআই তারের সঙ্গে পা জড়িয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্বজিৎ সরকার বলেন, ‘পুকুরটি তিন বছরের জন্য তিন লাখ টাকা দিয়ে লিজ নেওয়া হয়েছে। এখন ঘটনা তো ঘটে গেছে।’

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুকুরে দেওয়া বিদ্যুতের লাইন থেকে জিআই তার বিদ্যুতায়িত হয়ে যায়। গত কয়েকদিনে তিনটি কুকুর ওই তারে জড়িয়ে মারা যায়। বৃহস্পতিবার সকালে কৃষক মামুন বিশ্বাস ঘাস কেটে আসার পথে ওই জিআই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App