×

ঢাকা

সোনারগাঁও

আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে চারজনই আহত হয়েছেন। পরে অভিযানে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত এসআই সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনি দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুম মিয়াকে কুপিয়ে আহত করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই কেন, জানালেন অর্থমন্ত্রী

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই কেন, জানালেন অর্থমন্ত্রী

লরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

লরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

নারীর ক্ষমতায়নে দরকার রাজনৈতিক দলের মানসিকতা ও নীতির পরিবর্তন

সিজিএস-এর সংলাপে বক্তারা নারীর ক্ষমতায়নে দরকার রাজনৈতিক দলের মানসিকতা ও নীতির পরিবর্তন

৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে, রয়েছে দুই সন্তান

৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে, রয়েছে দুই সন্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App