×

ঢাকা

সিরাজদিখানে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

Icon

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম

সিরাজদিখানে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধার নেওয়া টাকা ও সুদের লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার (৩ জুলাই) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর প্রায় ৩ টায় সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পক্ষের দাবি, প্রায় পাঁচ বছর আগে আনসার আলী দেওয়ানের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেওয়া হয়েছিল। পরে সুদসহ মোট ৮০ হাজার টাকা পরিশোধ করা হলেও আরও ১৪ হাজার টাকা দাবি করা হয়। ওই টাকা পরে পরিশোধ করা হবে বলে জানানো হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে বিরোধের জেরে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অভিযোগে বলা হয়, আনসার আলী দেওয়ান, মো. রিয়াদ, মোহাম্মদ রিফাত, মো. আসিফ (২৮), মোহাম্মদ সাকিবসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র, লোহার রড ও কাঠের লাঠি নিয়ে হামলা চালান।

এ হামলায় মো. আল আমিন (৩৫), রহিমা বেগম (৬০), শিশির শীলা (২৮), সখিনা বেগম, তুয়াসিন (২০), মেহেদী ও মাহি (২১)সহ কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে অভিযোগ করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App