×

ঢাকা

হোটেল কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

হোটেল কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আনোয়ার হোসেন (৪০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) ভোর ১২টায় ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া হোটেলে এ ঘটনাটি ঘটেছে। এ সময় হোটেল কক্ষের দরজা ভেঙে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম সাইজ উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, হোটেলের একটি কক্ষে ওই ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ভৈরব থানার তদন্ত কর্মকর্তা লিমন বোস জানান, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩৮৮৯, বাড়ছে চরম স্বাস্থ্যঝুঁকি

ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩৮৮৯, বাড়ছে চরম স্বাস্থ্যঝুঁকি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App