×

ঢাকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার স্ত্রীর

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার স্ত্রীর

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর জেলা জজ আদালতে কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) চাঁদ মিয়ার স্ত্রী চায়না পারভিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর-জয়নগর সড়কের ব্যাসপুর দক্ষিণপাড়া এলাকায় কাইয়ুম খানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিরোধ মীমাংসার উদ্দেশ্যে এসআই চাঁদ মিয়া তাঁর ছোট ভাই ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে ব্যাসপুর এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে চায়না পারভিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এসআই চাঁদ মিয়া ও তার ছোট ভাই বকুল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা সেখানে চিকিৎসা নিয়েছেন। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চায়না পারভিনের আকস্মিক মৃত্যুতে বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর ইটভাটার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App