×

ঢাকা

সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম

সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সার চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামের ভাড়াটিয়া এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি ভোলা জেলায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আহতরা হলেন বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনা গাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া। তাঁদের স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পথচারী মাহে আলম নিহত হন। দুর্ঘটনায় অটোরিক্সার চালকসহ চারজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, জাপানের সহযোগিতা চাইল সরকার

তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, জাপানের সহযোগিতা চাইল সরকার

কর্মজীবনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন কুমার শানু

কর্মজীবনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন কুমার শানু

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাই কোর্টের নির্দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাই কোর্টের নির্দেশ

অন্যায়কারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান

তথ্যমন্ত্রী অন্যায়কারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App