×

ঢাকা

লোকালয়ে শেয়ালের আক্রমণ, নারী-শিশুসহ আহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

লোকালয়ে শেয়ালের আক্রমণ, নারী-শিশুসহ আহত ১৫

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকালয়ে শেয়ালের কামড়ে তিন গ্রামের নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনারকান্দি, ভটেরকান্দি ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন, সোনারকান্দি গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দি জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জন।

স্থানীয়রা জানায়, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার ওই তিন গ্রামে হঠাৎ শেয়ালের উপদ্রব শুরু হয়। লোকালয়ে ঢুকে রাস্তার পথচারী থেকে শুরু করে বাড়ির আঙিনায় থাকা মানুষকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ চালাতে থাকে শেয়ালগুলো। সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে রক্তাক্ত করায় মুহূর্তে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

আহত দেলোয়ার হোসেন বলেন, ‘আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শেয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে। পরে স্বজনরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

আরেক আহত লিটন বলেন, ‘শেয়ালগুলো খুবই হিংস্র ছিল। একজনকে কামড়ে দৌড়ে গিয়ে আবার অন্যজনের ওপর হামলা করছিল। সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা মিলে আহতদের হাসপাতালে পাঠান।’

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, ‘শেয়ালের কামড়ে আহত সবাই হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। সম্প্রতি এলাকায় শেয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App