×

ঢাকা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের কর্মী মাসুম মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

পুলিশ জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

শনিবার রাতে মাসুম, মামুন, জয়নালসহ কয়েকজন স্থানীয় একটি মুদি দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়া তাদের সহযোগীদের নিয়ে আগ্নেয়াস্ত্রসহ সেখানে হামলা চালায়।

হামলার সময় গুলিবিদ্ধ হন ছাত্রদল কর্মী মাসুম মিয়া। তাকে রক্ষা করতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও কয়েকজন।

স্থানীয়রা আহতদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App