×

ঢাকা

পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি হাজারো মানুষের

Icon

মো, নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর)

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি হাজারো মানুষের

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সর্বগ্রাসী পদ্মা নদীর ভাঙন রোধ এবং স্থায়ী নদী শাসনের দাবি জোরালো করতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আকোটেরচর ইউনিয়নে অবস্থিত জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়সংলগ্ন পদ্মানদীর পাড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বা আয়োজক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী নদীভাঙনের এক ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সর্বগ্রাসী পদ্মা নদীর ভাঙন আজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর রোষানলে পড়ে প্রায় ২০০ থেকে ৩০০ মিটার ফসলি জমি, বসতভিটা ও নানা গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

তিনি আরও উদ্বেগের সাথে জানান, শত বছরের পুরনো ঐতিহ্যবাহী ‘পিঁয়াজখালী হাট’, বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিবাড়ি বাজার বর্তমানে চরম ভাঙনের মুখে রয়েছে। নদী ভাঙনের এই গতি অব্যাহত থাকলে অচিরেই এসব গুরুত্বপূর্ণ জনপদ ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মানচিত্র থেকে চিরতরে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ছবি: ভোরের কাগজ

এলাকাবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নদীভাঙনের তীব্রতা থেকে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বা বসতভিটায় নয়, সমগ্র স্থানীয় জনপদকে রক্ষা করতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে বক্তারা ক্ষণস্থায়ী বা নামমাত্র জিও ব্যাগ ফেলার পরিবর্তে পদ্মা নদীর স্থায়ী নদী শাসন ও কার্যকর ভাঙন রোধ করার জোরালো দাবি জানান।

ভাঙনকবলিত এলাকার মানুষের টিকে থাকার লড়াইকে একাত্মতা জানাতে নদীপাড়ে হাজার হাজার এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে ভাঙনরোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App