×

ঢাকা

ফুচকার আড্ডায় উচ্চস্বরে হাসাহাসি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ. অতঃপর...

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

ফুচকার আড্ডায় উচ্চস্বরে হাসাহাসি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ. অতঃপর...

ছবি: সংগৃহীত

ফুচকার দোকানের আড্ডায় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাত ও মারধরে  ৬জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা শিশু পার্ক চত্বরে ফুচকার দোকানে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দু'জন হলেন পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে ঋত্বিক শেখ (২১) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে কাকন আহমেদ (২০)।  আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, ঋত্বিকের পেটে ধারালো অস্ত্রের আঘাত ও কাকনের মাথায় আঘাত লেগেছে। আহতদ্বয়কে রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হলেও সকালে তারা ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান।

আরও পড়ুন: পে স্কেলের গেজেট আটকে কোথায়, কর্মকর্তারা জানালেন কারণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  রাতে উপজেলা শিশুপার্কের সামনে আলাদা দুটি ফুচকা-চটপটির দোকানে দুই পক্ষের কয়েকজন আড্ডা দিচ্ছিলেন । এ সময় একপক্ষ  উচ্চস্বরে হাসাহাসি করলে অপর পক্ষ তাদের উচ্চস্বরে হাসাহাসি করতে নিষেধ করেন, এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর উভয় পক্ষ  সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষের সময় ঋত্বিক নামের যুবকের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। এতে কমপক্ষে ৬ জন আহত হয় বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে পর্যবেক্ষণ রাখেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল কৃষ্ণ জানান সংঘর্ষের ঘটনায় দুজনকে ভর্তি রাখা হয়েছিল, সকালে তারা ছাড়পত্র নিয়ে চলে যান।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বলেন, ফুচকা খাওয়ার সময় হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ফের ডুবল ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ফের ডুবল ঝুলন্ত সেতু

নাফ নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

নাফ নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

ভুল করে সীমানায় ঢুকে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি, অপেক্ষায় পরিবার

ভুল করে সীমানায় ঢুকে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি, অপেক্ষায় পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App