×

রংপুর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টির ঘোষিত ফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ২৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৬২৯ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষ থেকে সর্বশেষ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

ঘোষিত ফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের চেয়ে ৯৪ হাজার ৬০৬ ভোটে এগিয়ে রয়েছেন। বাকি ৪৮টি কেন্দ্রের ফলাফল তখনো ঘোষণা করা হয়নি।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৫৩ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৩ ভোট। অন্যদিকে খেলাফত আন্দোলনের প্রার্থী আবদুল আলীম বটগাছ প্রতীকে পেয়েছেন ৫৯২ ভোট।

ভোটগ্রহণ শেষে আসনটির কেন্দ্রগুলোতে গণনা ও ফলাফল ঘোষণার কার্যক্রম চলছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App