×

জাতীয়

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

ছবি : সংগৃহীত

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি উড্ডয়ন করে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একজন এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রায় চার ঘণ্টার চেষ্টায় উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি সারাতে সক্ষম হন প্রকৌশলীরা। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ত্রুটিটি মূলত সফটওয়্যার সিস্টেমে ছিল।

ত্রুটি মেরামতের পর উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী ঘোষণা করা হয়। এরপর বিমানবন্দরের কাউন্টার থেকে যাত্রীদের জানানো হয়, কিছুক্ষণের মধ্যে আবার বোর্ডিং শুরু হবে।

এর আগে উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে আসেন। অন্য যাত্রীরাও নেমে বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় পাইলট ক্যাপ্টেন ইমামুল জানিয়েছিলেন, প্রকৌশলীরা ত্রুটি মেরামতের কাজ করছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের কথা জানান। এ জন্য তিনি যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন। পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পাশাপাশি জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App