×

জাতীয়

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাপান সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ। ত্রুটি মেরামতে দীর্ঘ সময় লাগায় প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে গেছেন। অন্য যাত্রীদেরও বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানান। এ সময় যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি।

পরে উড়োজাহাজটি টারমাক থেকে ফিরিয়ে নির্ধারিত পার্কিং এলাকায় নেওয়া হয়। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি। ফলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিমান থেকে নেমে যান। অন্য যাত্রীদের অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে স্থানান্তর করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে যাত্রার কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। এরপর পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন।

কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।

সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি মেরামতের কাজ করছে। প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়নে, উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ হওয়ার ওপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নির্ভর করছে।

উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্পয়লারে ত্রুটি দেখা দিলে নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ত্রুটির বিষয়টি নিশ্চিত করে জানান, উড়োজাহাজের সমস্যা সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App