মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে গোসলে নেমে তিনজন স্কুল শিক্ষার্থী কিশোর নিখোঁজ হয়েছেন। দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ৩জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় তারা নিখোঁজ হয়।
নিখোঁজরা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো.ফারুকের দুই জমজ ছেলে আরিফিন (১৫), আশিকিন (১৫) ও একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। প্রথমে ডুবুরিদল জমজ দুই ভাই আরিফিন ও আশিকিন এর মৃতদেহ উদ্ধার করেছেন। ১ঘন্টা পর আবিরের মরদেহ উদ্ধার করে।
শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা হতে ডুবুরি দল ঘটনাস্থল পৌঁছেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি বলেন, ইতোমধ্যে আমাদের তিনজন ডুবুরি ঘটনাস্থল রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানায়, মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যায়তনের শিক্ষার্থী জমজ দুই ভাই আরিফিন ও আশিকিন নবম শ্রেণি এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেন। স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে তারা স্কুল না গিয়ে তারা চার বন্ধু একত্রিত হয়ে গোসলের উদ্দেশ্যে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে নামে। নদীতে নামার অল্প কিছুক্ষণের মধ্যে একজন পানি থেকে উঠলেও বাকিরা তলিয়ে যায়।
বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে। আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা দেয়া হচ্ছে।
সোনারগাঁও থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের ৩জনকে উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ও পাশাপাশি থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
