×

ঢাকা

মেঘনায় ট্রলারডুবি

নিখোঁজের দুদিন পর ৩ ভাই বোনের মরদেহ উদ্ধার

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

নিখোঁজের দুদিন পর ৩ ভাই বোনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন। উদ্ধার হওয়া তিনজন হলেন—হেলাল উদ্দিনের ছেলে সজীব হোসেন, মেয়ে সামিয়া আক্তার ও ছোট ছেলে সামিন হোসেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজার হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

এ সময় আটজনকে আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার উদ্ধার করে। এসময় একই পরিবারের ৪ জন নিখোঁজ হন। পরে রায়েশা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধান পাননি। 

পরে শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকায় আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় সজীব হোসেন, সামিয়া আক্তার ও সামিন হোসেনের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭

টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি-পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা

ডিএমপি কমিশনার টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি-পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে পোস্ট, বিতর্ক

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে পোস্ট, বিতর্ক

কুঁড়েঘর থেকে বিসিএস ক্যাডার, তুরি জাতিসত্তার মধ্যে প্রথম জজ হতে যাচ্ছেন কাজল

কুঁড়েঘর থেকে বিসিএস ক্যাডার, তুরি জাতিসত্তার মধ্যে প্রথম জজ হতে যাচ্ছেন কাজল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App