×

ঢাকা

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকার মেট্রিক্স গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ৮ তলা বিশিষ্ট ওই কারখানা ভবনের ৩য় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পাওয়ার পর গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানালেন দীনেশ ত্রিবেদী

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া জানান, "আমাদের তিনটি ইউনিটের পাশাপাশি গাজীপুর, রাজেন্দ্রপুর ও কোনাবাড়ী স্টেশন থেকেও ইউনিটগুলো ঘটনাস্থলে এসে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

শাহজালালে যাত্রী হয়রানি, সমস্যার শিকড় কোথায়?

শাহজালালে যাত্রী হয়রানি, সমস্যার শিকড় কোথায়?

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App