×

রাজনীতি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম জহির জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণের পাশাপাশি আরও কিছু বিষয়কে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ ছাড়ার ঘোষণা দেন জহির। পরে সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে জহির লেখেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

পদত্যাগের বিষয়ে জহিরুল ইসলাম বলেন, এনসিপি ছাড়ার পেছনে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এ ছাড়া আরও কিছু বিষয় আছে, যা আপাতত প্রকাশ করা সম্ভব নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরের বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে গত ২১ জানুয়ারি জহিরকে এনসিপির রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব মনোনীত করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে জহির পদত্যাগ করেছেন। তিনি পোস্টটি দেখেছেন। তবে কী কারণে জহির পদত্যাগ করেছেন, তা তার জানা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শীর্ষ সন্ত্রাসী সনেট ও সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

শীর্ষ সন্ত্রাসী সনেট ও সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত

বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

‘পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি’

‘পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App