×

ঢালিউড

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

আশরাফুল হক ডন। ছবি: সংগৃহীত

একসময় মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখার পর আলোচিত বিভিন্ন খলচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। সেই ডনই এবার সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন।

১৯৭১ সালে বগুড়ায় জন্ম আশরাফুল হক ডনের। ১০ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। বাবা মারা গেলেও তার মা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

বগুড়া থেকে ঢাকায় এসে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় ডনের। সেই পরিচয়ের সূত্র ধরেই তার চলচ্চিত্রে যাত্রা শুরু।

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছিল ডনের অভিনীত প্রথম চলচ্চিত্র। তবে এটি তার ক্যারিয়ারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা নয়। মুক্তির দিক থেকে তার প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমেই নায়ক সালমান শাহর সঙ্গে পরিচয় হয় তার। পর্দার সহকর্মী থেকে ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব।

আরও পড়ুন: অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

নব্বইয়ের দশকে দর্শকদের কাছে ডনের নাম প্রায় সমার্থক হয়ে উঠেছিল খলনায়কের চরিত্রের সঙ্গে। সালমান শাহ অভিনীত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ২৪টিতেই খলচরিত্রে অভিনয় করেন তিনি।

পর্দায় কঠিন চরিত্রে দেখা গেলেও ব্যক্তিজীবনে সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন ডন। বিভিন্ন সময় প্রিয় বন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হতে দেখা গেছে তাকে। সালমান শাহর অকালমৃত্যুর প্রসঙ্গ উঠলে তার আবেগও প্রকাশ পেত স্পষ্টভাবে।

একবার সালমান শাহর সঙ্গে বন্ধুত্বের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ডন। তিনি বলেছিলেন, সালমানকে হারানোর বেদনার পাশাপাশি তার মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন: বিমানবন্দর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ডন

তবে দীর্ঘদিনের সেই বন্ধুত্বের আড়ালে ছিল মামলার অভিযোগও। সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে ডনের নাম রয়েছে। মামলায় নাম থাকায় তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম অন্তর্ভুক্ত ছিল।

সিআইডি জানিয়েছে, রোববার সকাল ৬টার দিকে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

সালমান শাহ হত্যা মামলা ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App