×

ঢালিউড

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

ছবি : সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত অভিনেতা ডনকে গ্রেপ্তারের পর তার জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে রাষ্ট্রপক্ষ। তবে এসব তথ্য এখনো আদালতে প্রমাণিত হয়নি; এগুলো মামলার তদন্ত ও জবানবন্দির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত রোববার ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালত প্রাঙ্গণে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি ডনের জবানবন্দির বরাতে বলেন, ঘটনার দিন ওই বাড়িতে আজিজ মোহাম্মদ ভাই, সামিরাসহ মামলার আরও কয়েকজন আসামি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, জবানবন্দিতে ডন বলেছেন, প্রথমে সালমান শাহকে অচেতন করা হয়। পরে তার অচেতন অবস্থাকে আরও গভীর করার জন্য ইনজেকশন দেওয়া হয়। এরপর মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়।

আরও পড়ুন: ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

ফারুকীর ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়িটি ডন নিজেই সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আরও বলেন, ডনের এই জবানবন্দির ভিত্তিতেই মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।

আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং তার পক্ষ থেকে জামিনের আবেদনও করা হয়নি বলে জানান ফারুকী। তদন্ত কর্মকর্তার আবেদন ও মামলার বিষয়বস্তু বিবেচনা করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে ডনের জবানবন্দিতে উঠে আসা এসব অভিযোগ আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

ভূমিমন্ত্রী রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App