×

ঢালিউড

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা ফ্যাশন ও স্টাইলের ছবি দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন পরীমনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করে ফের সুইমিং পুলে ধরা দিয়েছেন এই নায়িকা। ছবিতে পুলের পানিতে ডুবে থাকা পরীমনিকে আবেদনময়ী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়।

হোক পুকুর কিংবা সুইমিং পুল, সাঁতার কাটতে ভালোবাসেন এই নায়িকা; মেতে ওঠেন জলকেলিতে। কিছুদিন আগে, গত আগস্ট মাসে সুইমিং পুল থেকে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছিলেন। সে সময় ছবিগুলো সামাজিক মাধ্যমে বেশ নজর কাড়ে; মূলত তার আবেদনময়ী রূপ চলে আসে আলোচনায়।

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

এবারও তার ব্যতিক্রম হলো না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরীমনি। দেখা যায়, পরনে সুইমস্যুট। পুলের পানিতে দাঁড়িয়ে ভেজা চুলে হাত রেখে পেছন ফিরে পোজ দিতে দেখা গেছে তাকে। আরও একটি ছবিতে দেখা যায়, বেশ স্বাচ্ছন্দ্যে পানির ওপর ভেসে আছেন তিনি।

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

ছবিগুলো পোস্ট করার অল্প সময়ে হাজার হাজার অনুরাগীর নজর কাড়েন তিনি। একই সঙ্গে কমেন্ট বক্সে জমা পড়েছে নেটিজেনদের শত শত প্রতিক্রিয়া। বলে রাখা ভালো, তাদের বড় একটি অংশ পরীর এমন সাহসী লুক নিয়ে নানা রকম মন্তব্য চোখে পড়েছে।

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের নানা ব্যস্ততা ও ব্যক্তিজীবনের নানা চর্চার মাঝেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন পরীমনি। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্ত, লাইফস্টাইল ও ফ্যাশন স্টেটমেন্ট সংক্রান্ত নানা ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ ধরে রাখেন। এবার তার সুইমিং পুলের নতুন এই ছবিগুলো নতুন করে আলোচনা তৈরি করল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত, পাশাপাশি দাফন

বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত, পাশাপাশি দাফন

মাদক চোরাচালান ঠেকাতে টার্মিনালে বসবে স্ক্যানার

স্বরাষ্ট্রমন্ত্রী মাদক চোরাচালান ঠেকাতে টার্মিনালে বসবে স্ক্যানার

ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ নেতা আটক

ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ নেতা আটক

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App