×

ঢালিউড

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

সালমান শাহ ও শাবনূর। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরের সেই সোনালী সময় এখনও দর্শকের মনে অমলিন। প্রিয় সহশিল্পীর জন্মদিনে পুরোনো দিনের স্মৃতিতে আবেগাপ্লুত হয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সামাজিক মাধ্যমে সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি স্মরণ করেছেন নব্বইয়ের দশকের সেই দিনগুলো। পাশাপাশি ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে দেওয়া বিশেষ পোস্টে সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লেখেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।’

সালমান শাহ ও শাবনূর। ছবি: শাবনূরের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

শুটিং সেটে প্রয়াত এই নায়কের ব্যক্তিত্ব ও মানবিক গুণের কথা স্মরণ করে শাবনূর আরও লেখেন, ‘শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’

পুরোনো কাজের স্মৃতি প্রকাশ করে অভিনেত্রী আরও যোগ করেন, ‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’ তার আত্মার মাগফিরাত কামনা করে তিনি লেখেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’

সালমান শাহ ও শাবনূর। ছবি: শাবনূরের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

তবে শুধু স্মৃতিকাতরতাই নয়, পোস্টের শেষভাগে স্বপ্নের নায়ককে নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপপ্রচার বা অসম্মান না করার এক আকুল আবেদনও জানিয়েছেন শাবনূর। ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনম্র অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’র মতো বহু কালজয়ী চলচ্চিত্রে তাদের রসায়ন বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে আজও অমলিন হয়ে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App