×

রোগব্যাধি

সোরিয়াসিস কি শুধুই চর্মরোগ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

সোরিয়াসিস কি শুধুই চর্মরোগ?

ছবি : সংগৃহীত

সোরিয়াসিসকে সাধারণ ফুস্কুড়ি বা র‌্যাশের সঙ্গে তুলনা করা যায় না। এই রোগটির নাম শুনলেই অনেকের মনে এক অজানা আতঙ্ক জন্মে। ত্বকের ওপর রুপোলি আঁশের মতো ছাল উঠা, জ্বালা এবং চুলকানি রোগীকে দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করে। যদিও সোরিয়াসিসটি অনেকের কাছে পরিচিতি পেলেও, রোগটি নিয়ে এখনও নানা ভুল ধারণা আছে।

যেমন, কেউ ভাবেন এটি ছোঁয়াচে, আবার কেউ মনে করেন একবার হলে সারাজীবন থাকে। বাস্তবে, সোরিয়াসিস একটি অটো-ইমিউন রোগ, যা সংক্রমণজনিত নয় এবং ত্বকের ভুল পরিচর্যার ফলেও হয় না।

চিকিৎসকদের মতে, সোরিয়াসিস হলো দীর্ঘমেয়াদি অটো-ইমিউন সমস্যা। শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি ভুল সংকেত দেয়, তখন কোষের বিভাজন অস্বাভাবিকভাবে দ্রুত হয়, যার ফলে ত্বকে রূপোলি ছাল উঠতে শুরু করে। সাধারণ মানুষের ত্বকে কোষগুলি প্রতি ২৮-৩০ দিনে একবার পুনর্নবীকরণ হয়। সোরিয়াসিসে এই চক্র ৩-৪ দিনের মধ্যে ঘটে, ফলে মৃত কোষ ঝরে নতুন কোষ ওঠার ফলে ত্বকে ছাল ও লালচে দাগ দেখা দেয়।

আরো পড়ুন : স্ট্রোক হলে চিকিৎসার বিলম্বে বেড়ে যায় মৃত্যু-পঙ্গুত্বের ঝুঁকি

সোরিয়াসিসের ইতিহাস প্রাচীন। মিশরীয়, গ্রিক ও রোমান সভ্যতাতেও উল্লেখ পাওয়া গেছে। শুরুতে এটি কুষ্ঠ বা শ্বেতি রোগের সঙ্গে ভুল করে গুলিয়ে নেওয়া হতো। ১৮০৯ সালে রবার্ট উইলান রোগটিকে স্বতন্ত্র চর্মরোগ হিসেবে স্বীকৃতি দেন।

রোগটি শুধু ত্বকের ওপর সীমাবদ্ধ থাকে না। মুখ, হাত, কনুই, হাঁটু, মাথার তালু, বুক, পিঠ এবং গোপনাঙ্গেও এটি দেখা যায়। বিশেষত প্লাক সোরিয়াসিস সবচেয়ে সাধারণ, যেখানে চামড়া পুরু লালচে এবং আঁশের মতো ছাল ওঠে। গাটেট সোরিয়াসিস শিশু বা কিশোর বয়সে শুরু হয় এবং জলের ফোঁটার মতো লাল ছোপ দেখা দেয়। ইনভার্স সোরিয়াসিস ঘাম জমা হয় এমন অংশে দেখা দেয়, সেখানে আঁশ ওঠে না বরং লালচে প্যাচ জমাট বেঁধে থাকে। পাসচুলার সোরিয়াসিস তুলনামূলক কম হলেও অত্যন্ত যন্ত্রণাদায়ক।

এরিথ্রোডার্মিক সোরিয়াসিস সবচেয়ে বিপজ্জনক। এতে চামড়া লাল হয়ে ব্যথা ও চুলকানি বেড়ে যায় এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এছাড়া, নখ ও গাঁটেও সমস্যা দেখা দিতে পারে, যেমন নখে হলদেটে ছাপ, এবড়োখেবড়ো ভাব বা নখ আলগা হয়ে আসা।

সোরিয়াসিসের সঙ্গে ওজন বৃদ্ধি, স্থূলতা, লিভারের সমস্যা, উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরল যুক্ত থাকতে পারে। মদ্যপান, ধূমপান এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপও ঝুঁকি বাড়ায়।

যদিও সোরিয়াসিস সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, কিন্তু নিয়ন্ত্রণের জন্য নানা চিকিৎসা পদ্ধতি আছে। ওষুধ, ইঞ্জেকশন, লেজার থেরাপি, ফোটোথেরাপি, পিউভা ও ন্যারোব্যান্ড ইউভিবি চিকিৎসা উপকারী প্রমাণিত। এই পদ্ধতিগুলো কোষের দ্রুত বিভাজন কমিয়ে রোগের উপসর্গ নিয়ন্ত্রণে রাখে।

সোরিয়াসিস এমন একটি রোগ যা জীবনধারায় প্রভাব ফেলে, কিন্তু আধুনিক চিকিৎসা ও সঠিক যত্নের মাধ্যমে এর কষ্ট অনেকাংশে কমানো সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App