×

রোগব্যাধি

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে, যার ফলে প্রাদুর্ভাবের মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ এ দাঁড়িয়েছে।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, বৃহস্পতিবার বেলা ১১টার পর্যন্ত মারা যাওয়া চার শিশুর বয়স তিন থেকে ছয় মাসের মধ্যে। একই সময়ে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।

ডা. শংকর জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩২ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন, এর মধ্যে ১২ জন আইসিইউতে। হাসপাতালে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৭৯ জন।

তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হাসপাতাল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আরো পড়ুন : দেশে হামের সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App