×

নাটক

দুনিয়ায় যা-ই ঘটুক, রাত ১০টার পর আমাকে ফোনে পাওয়া যাবে না: প্রভা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

দুনিয়ায় যা-ই ঘটুক, রাত ১০টার পর আমাকে ফোনে পাওয়া যাবে না: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

নিয়ম মেনে জীবনযাপন করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি নিয়মিত জিম ও পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্ব দেন তিনি।

নিজের রুটিনের কথা জানিয়ে প্রভা বলেন, ঘুমের সময় ঠিক রাখতে রাত ১০টার পর ফোন থেকে নিজেকে সরিয়ে রাখেন। এমনকি ওই সময় দুনিয়ায় যা-ই ঘটুক, তাঁকে ফোনে পাওয়া যাবে না বলেও জানান এই অভিনেত্রী। নিয়মটি তিনি দীর্ঘদিন ধরে মেনে আসছেন।

জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন এনেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কোনো ধরনের এলোমেলো সূচি নয়, বরং কঠোর নিয়ম ও সুনির্দিষ্ট রুটিন মেনে দিন কাটাচ্ছেন এই তারকা। নিয়মিত পুষ্টিকর খাদ্যাভ্যাস, নিয়ম মেনে শরীরচর্চা এবং সঠিক সময়ে ঘুম, এই তিন নিয়মে এখন পরিচালিত হচ্ছে তার দৈনন্দিন জীবন।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

নিজের এই সুশৃঙ্খল অভ্যাসের অংশ হিসেবে রাতের বেলা ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ রেখেছেন এই অভিনেত্রী।

শোবিজ অঙ্গনের তারকারা সাধারণত কাজের প্রয়োজনে গভীর রাত পর্যন্ত জেগে থাকেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন। এইদিক থেকে প্রভা এখন একদমই আলাদা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪২

২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪২

জুলাই সনদে স্বাক্ষরিত সেগুলো বিষয় বাস্তবায়ন করা হবে

চিফ হুইপ জুলাই সনদে স্বাক্ষরিত সেগুলো বিষয় বাস্তবায়ন করা হবে

আমি কিছুই পরোয়া করি না: তাপসী পান্নু

আমি কিছুই পরোয়া করি না: তাপসী পান্নু

প্লাস্টিকের ব্যাগে মিললো শটগান ও হাতকড়া

প্লাস্টিকের ব্যাগে মিললো শটগান ও হাতকড়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App