×

অর্থনীতি

ইউএইতে ট্রেড সেন্টার স্থাপন করবে এফবিসিসিআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১২:৪২ পিএম

ইউএইতে ট্রেড সেন্টার স্থাপন করবে এফবিসিসিআই

শুক্রবার বাংলাদেশ বিজনেস কাউন্সিল অব দুবাই (বিবিসি) ও এফবিসিসিআইয়ের মধ্যে সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ছবি: ভোরের কাগজ

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবার দেশটির রাজধানীতে দুবাইতে ট্রেড সেন্টার স্থাপন করতে যাচ্ছে এফবিসিসিআই। এ লক্ষ্যে শুক্রবার বাংলাদেশ বিজনেস কাউন্সিল অব দুবাই (বিবিসি) ও এফবিসিসিআইয়ের মধ্যে সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী দুবাইতে এফবিসিসিআই ট্রেড সেন্টার স্থাপনে সব ধরনের সহযোগিতা করবে বিবিসি-দুবাই। ট্রেড সেন্টার স্থাপনের মাধ্যমে ইউএইতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের কার্যক্রম হাতে নেবে এফবিসিসিআই। দুবাইকে হাব হিসেবে ব্যবহারের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে কাজ করবে এফবিসিসিআইয়ের ট্রেড সেন্টার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের ব্যবসায়ীদের নানা ধরনের সহযোগিতা করবে এই ট্রেড সেন্টার।

এফবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন ও বিবিসি-দুবাইয়ের পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মেদ মাহতাবুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক এম জি আর নাসির মজুমদার, মোহাম্মেদ বজলুর রহমান ও মো. নিজাম উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App