×

জাতীয়

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় চলতি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৫৩৭ কোটি টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এর পাশাপাশি অতিরিক্ত আরো ৬ লাখ ৯৫ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল ও জেট ফুয়েল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবগুলো নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে জিটুজি পদ্ধতি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০:৫০ অনুপাতে জ্বালানি তেল আমদানির শর্ত শিথিলের প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যে নেগোসিয়েশনে সম্মত প্রিমিয়াম, পরিমাণ ও বর্তমান রেফারেন্স প্রাইস অনুযায়ী ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রস্তাবের মোট চুক্তিমূল্য ১২ হাজার ৫৩৭ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা। এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে রয়েছে চীনের ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি এবং চীনের পেট্রোচায়না। প্রস্তাবটি উত্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আরো পড়ুন: ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন

অন্যদিকে, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আগামী ১০ নভেম্বর একটি অতিরিক্ত কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনার দর প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি।

এ ক্ষেত্রে এলএনজির একক দর নির্ধারণ করা হয়েছে জেকেএম ০.০২ মার্কিন ডলার প্রতি এমএমবিটিইউ। সুপারিশকৃত দরদাতা কাতার এনার্জি ট্রেডিং এলএলসি। প্রস্তাবটি উত্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবে বলা হয়, ২০২৬ পঞ্জিকাবর্ষের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জি-টু-জি প্রক্রিয়ায় জ্বালানি তেল আমদানির পরিমাণ অনুমোদন করেছে। সেই অনুমোদিত পরিমাণের অতিরিক্ত সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদে আরও ৬ লাখ ৯৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবনায় অতিরিক্ত এ পরিমাণকে অনুমোদিত পরিমাণের ১০ শতাংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। আমদানির আওতায় থাকবে গ্যাস অয়েল ও জেট ফুয়েল।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। পরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেয়।

বৈঠকে আলোচনার পর প্রস্তাবগুলো অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App