×

জাতীয়

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

ছবি : সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যার পর মানবিক সহায়তা ও সহমর্মিতা প্রকাশের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বন্যাদুর্গতদের সহায়তায় বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার অনুদান এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

চিঠিতে বালেন্দ্র শাহ বলেন, ২৬ আগস্ট ২০২৬ নেপালে আকস্মিক বন্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমান যে সহানুভূতিশীল বার্তা দিয়েছেন, তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভয়াবহ ওই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাব নেপালের জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর এবং দীর্ঘস্থায়ী হয়েছে।

তিনি বলেন, এই কঠিন সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার সহযোগিতা দিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বাংলাদেশের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। এ উদ্যোগকে নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সহমর্মিতা ও সংহতির প্রকাশ হিসেবে অভিহিত করে তিনি কৃতজ্ঞতা জানান।

বালেন্দ্র শাহ বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।

প্রতিকূল সময়ে বাংলাদেশের পক্ষ থেকে নেপালের প্রতি যে সহমর্মিতা ও সহযোগিতা দেখানো হয়েছে, তা নেপালের জনগণ গভীরভাবে অনুভব করেছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। এই সহযোগিতা ও বন্ধুত্বের কথা নেপালের মানুষ দীর্ঘদিন স্মরণে রাখবে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App