×

অর্থনীতি

বাড়ছে বিবাহ বিচ্ছেদের খরচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৮:২০ পিএম

বাড়ছে বিবাহ বিচ্ছেদের খরচ

প্রতীকী ছবি

এবারের প্রস্তাবিত বাজেটে বাড়ছে বিবাহ বিচ্ছেদের খরচ। এখন রেজিস্ট্রেশনের জন্য ৫০০ টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়। আগামী অর্থবছরের বাজেটে এ অঙ্ক বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেটে ডিভোর্স ইন্সট্রুমেন্ট শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, পুরুষদের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে নারীরা বিবাহ বিচ্ছেদের নোটিশ দিচ্ছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২০২১ সালে মোট সাত হাজার ২৪৫টিনোটিশ দেয়া হয়েছে। এর মধ্যে নারীরা পাঠিয়েছেন পাঁচ হাজার ১৮৩টি নোটিশ।

অন্যদিকে দুই হাজার ৬২টি নোটিশ পাঠিয়েছেন পুরুষেরা। ২০২০ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিবাহ বিচ্ছেদের চার হাজার ১৪৯টি আবেদন জমা পড়েছে।

করোনাভাইরাসের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App