×

আইন-বিচার

সাংবাদিকদের পেটানোর হুমকি, আব্বাসিকে আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

সাংবাদিকদের পেটানোর হুমকি, আব্বাসিকে আইনি নোটিশ

ছবি : সংগহীত

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও তাঁদের পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়া, হামলার হুমকি এবং উসকানি দেওয়ার অভিযোগে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশ অনুযায়ী, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন আব্বাসী। সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোকে কুত্তার মতো পেটানো দরকার।’

এ ছাড়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, একজন যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তাঁর বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইন ভেঙে ফেলার চেষ্টা করলেও সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রকাশ করেননি। বরং পিস্তল নিয়ে দৌড়ানোর বিষয়টি প্রচার করেছেন।

সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিকতা’র সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে আব্বাসী আরও বলেন, তাঁরা বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে পরিচালিত হন এবং বাংলাদেশ ভালো হোক, তা চান না।

নোটিশে বলা হয়েছে, এসব বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের প্রতি অবমাননাকর মনোভাব প্রকাশের পাশাপাশি তাঁদের পেটানোর হুমকি দেওয়া হয়েছে, যা সাংবাদিকদের জন্য ভীতিকর পরিবেশ তৈরি করতে পারে। এতে সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App