×

অর্থনীতি

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫৪ পিএম

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক

অধ্যাপক ড. এম শামসুল আলম

জ্বালানি বিশেষজ্ঞ ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম শামসুল আলম মনে করেন, খুচরা বা ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ২১ পয়সা বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি যে সুপারিশ করেছে তা অযৌক্তিক।

রবিবার সন্ধ্যায় তিনি ভোরের কাগজকে বলেন, এই মুহূর্তে পাইকারি ও খুচরা কোনো পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন নেই। তারপরও ভর্তুকি কমানোর কথা বলে দফায় দফায় তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এমনিতেই মানুষ চারদিক থেকে আর্থিক সংকটে আছে। এর মধ্যে দাম বাড়ানো হলে সমাজের সব স্তরে জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়বে। জিনিসপত্রের দাম আরো এক দফা বাড়বে। মোট কথা, সাধারণ মানুষের পকেট থেকেই সরকার বিদ্যুতের বাড়তি দাম আদায় করবে।

তিনি বলেন, এর আগে পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সঠিক হয়নি। তখন আমরা এর বিরোধিতা করেছিলাম। পাইকারি নতুন দাম গত ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিতরণ কোম্পানিগুলো লোকসান দেখিয়ে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে বিইআরসির কারিগরি কমিটি এখন খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ করেছে। অর্থনৈতিক সংকট মেটাতে সরকার বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিচ্ছে। সব দাতা সংস্থাই জ্বালানি খাতে সরকারের ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে। সরকার একের পর এক পরামর্শ বাস্তবায়ন করছে।

ড. শামসুল আলম আরো বলেন, জ্বালানি খাতে অব্যবস্থাপনা, ভুলনীতি, দুর্নীতি, অপচয় ও অদক্ষতার কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েই চলেছে। এইসব বিষয়ে সরকারের কোনো খেয়াল নেই। যদিও আমরা বার বার ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানিয়েছি। কিন্তু কেউ তাতে কর্ণপাত করেনি। আমি আবারো বলবো, বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App