×

অর্থনীতি

সাইবার অপরাধের শিকার আইসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১০:৪৬ পিএম

সাইবার অপরাধের শিকার আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ফাইল ছবি

সাইবার অপরাধের শিকার হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি প্রতারক চক্র গত বছর সংস্থাটির প্রায় আড়াই মিলিয়ন ডলারের চুরি করে নিয়েছে বলে দাবি করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, অনলাইন এই প্রতারণা করেছে বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)। যা ই-মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ নামেও পরিচিত। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিষয়টিকে ‘সবচেয়ে বড় অনলাইন আর্থিক প্রতারণা’ বলে উল্লেখ করেছে।

আইসিসি এই সাইবার ক্রাইম বা আর্থিক কেলেঙ্কারির বিষয়ে কিছুই অবহিত করেনি। বিষয়টি নিয়ে তারা গোপনীয়তা বজায় রাখতে চায় বলে মনে করা হচ্ছে। তবে এই আর্থিক জালিয়াতির পেছনে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা জড়িত বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে উচ্চপর্যায়ের তদন্তও চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে অবস্থান জানালেন ইইউ রাষ্ট্রদূত

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে অবস্থান জানালেন ইইউ রাষ্ট্রদূত

একসঙ্গে ৬ ক্রিকেটার বাদ, ওয়ানডে দলে নতুন মুখ

একসঙ্গে ৬ ক্রিকেটার বাদ, ওয়ানডে দলে নতুন মুখ

গরু জবাই বন্ধে পশ্চিমবঙ্গে নতুন বিল আনছে শুভেন্দু সরকার

গরু জবাই বন্ধে পশ্চিমবঙ্গে নতুন বিল আনছে শুভেন্দু সরকার

কিম জং উনের বন্ধু তালিকায় রয়েছে যেসব দেশ

কিম জং উনের বন্ধু তালিকায় রয়েছে যেসব দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App