×

অর্থনীতি

অভ্যন্তরীণ ফ্লাইটে বাড়ছে ভ্রমণ কর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৩:৪০ পিএম

অভ্যন্তরীণ ফ্লাইটে বাড়ছে ভ্রমণ কর

প্রতীকী ছবি

অভ্যন্তরীণ ফ্লাইটে বাড়ছে ভ্রমণ কর

বাংলাদেশ বিমান। ফাইল ছবি

দেশের অভ্যন্তরে বিমানে যাতায়াতকারীদের ভ্রমণ করের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে। একই সঙ্গে বিদেশগামী উড়োজাহাজ যাত্রীদের কর ৬৭ শতাংশ পর্যন্ত বাড়ানোরও প্রস্তাব দেয়া হয়েছে।

ডলার সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ হ্রাস করা, কৃচ্ছ্রতার অভ্যাস গড়ে তোলা ও নতুন রাজস্ব আয়ের খাত তৈরি করতে এই প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

আকাশপথে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের ২০০ টাকা ভ্রমণ কর দিতে হবে। সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণ কর ৬৭ শতাংশ বাড়িয়ে ২ হাজার টাকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ৩৩ শতাংশ বেড়ে ৪ হাজার টাকা এবং আমেরিকা ও ইউরোপে গেলে ৬০০০ টাকা ভ্রমণ কর দিতে হবে। এতদিন এই করের হার ছিল ৫০০ টাকা।

সর্বশেষ ২০১৪ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্রমণে করের হার বাড়িয়েছিল। ৯ বছর পর আবারও ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব দেয়া হলো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ যাত্রী উড়োজাহাজে বিদেশ ভ্রমণ করেছেন, যা আগের বছরের ২০ লাখের চেয়ে ১৪৫ শতাংশ বেশি। ২০২২ সালে অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা ২০২১ সালের চেয়ে ৭০ শতাংশ বেড়ে হয়েছে সাড়ে ৫০ লাখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App