×

অর্থনীতি

কর দিতে না চাওয়ার মানসিকতা থেকে বের হতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৪:০৩ পিএম

কর দিতে না চাওয়ার মানসিকতা থেকে বের হতে হবে
কর দিতে না চাওয়ার মানসিকতা থেকে বের হতে হবে

শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটউত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। ছবি: ভোরের কাগজ

কর দিতে না চাওয়ার মানসিকতা থেকে বের হতে হবে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম। ফাইল ছবি

কর দিতে না চাওয়ার মানসিকতা থেকে জাতিকে বের হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় দুই হাজার টাকা কর দিয়ে গরিবরা গৌরবের অধিকারী হবেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, যে কারো টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) থাকলেই রিটার্ন দাখিল করতে হবে এবং রিটার্ন দাখিল করলেই দুই হাজার টাকা কর দিতে হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, যাদের টিআইএন ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য করা হয় তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তবে কোনো গরিব মানুষ যদি দুই হাজার টাকা কর দিয়ে সরকারের রাজস্ব আদায়ে শামিল হতে চান তাহলে আমাদের কোনো সমস্যা নেই।

বাজেটে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ন্যূনতম আয়কর ২ হাজার টাকা করার প্রস্তাব করেছেন। অর্থাৎ করমুক্ত সীমার নিচে আয় রয়েছে অথচ সরকার থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে এমন করদাতাদের ন্যূনতম কর দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে করমুক্ত আয় সীমার নিচে আয় থাকলেও নির্ধারিত সেবা গ্রহণের ক্ষেত্রে সব সেবাগ্রহীতাকেই ন্যূনতম কর দিতে হবে।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর স‌ঙ্গে উপস্থিত আছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, বা‌জিণ‌্যমন্ত্রী টিপু মুন‌শি, ‌শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব ফা‌তেমা ইয়াস‌মিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App