×

অর্থনীতি

বগুড়ায় বায়োজিনের নতুন শাখা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৩:২১ পিএম

বগুড়ায় বায়োজিনের নতুন শাখা
বগুড়ায় কার্যক্রম শুরু করলো বায়োজিন কসমেসিউটিক্যালস। সম্প্রতি শহরের জলেশ্বরীতলায় জেডওয়াই প্লাজায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রতিষ্ঠানটির চৌদ্দতম শাখার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় । এসময় আরো উপস্থিত ছিলেন বায়োজিনের সিইও জনাব মোহাম্মদ জাহিদুল হক। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইশায়া তাহসিন, সবুজ আয়াত, সরোয়ার সাদিয়া, জান্নাত লাইফ এবং আনিকা জেসি উপস্থিত ছিলেন বায়োজিনের আয়োজনে। উদ্বোধন উপলক্ষে শুধুমাত্র বগুড়া ব্রাঞ্চে স্কিনকেয়ার ট্রিটমেন্টে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ও সকল ডার্মোকসমেটিকসে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়সহ পাবেন গ্রাহকেরা। সিইও মোহাম্মদ জাহিদুল হক বলেন, বগুড়া বাংলাদেশের অন্যতম একটি প্রসিদ্ধ ও জনবহুল শহর। এই শহরের সবাই অত্যন্ত সৌন্দর্য সচেতন। এই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই বায়োজিন কসমেসিউটিক্যালস বগুড়াবাসীর জন্য সৌন্দর্য চর্চার এক নতুন দিগন্ত খুলে দিল। তিনি জানান, বায়োজিনের প্রতিটি সেবায় বৈশ্বিক প্রেক্ষাপটে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হয়। বর্তমানে ইউরোপিয়ান কসমেটিকস এবং প্রিমিয়াম ট্রিটমেন্ট নিয়ে চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট এবং ঢাকায় কার্যক্রম পরিচালনা করেছে বায়োজিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App